তালিকায় ফিরুন
সহযোগী প্রোফাইল
মোঃ রাছেল হোসাইন
Information/Data

মোঃ রাছেল হোসাইন

সাংবাদিক ও সমাজকর্মী
কাহালু উপজেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক সরেজমিন বার্তা

পরিচিতি ও অবদানের বিবরণ

কাহালু স্মার্ট সেবা প্ল্যাটফর্মে তাঁর মূল্যবান ভূমিকা ও সহযোগিতা

মোঃ রাছেল হোসাইন একজন সাংবাদিক, সমাজকর্মী ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি। তিনি জাতীয় দৈনিক সরেজমিন বার্তার কাহালু উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় সংবাদ, জনসচেতনতা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

কাহালু স্মার্ট সেবার একজন তথ্য সংগ্রহ সহযোগী হিসেবে তিনি স্থানীয় ডাক্তার ও হাসপাতাল, জরুরি যোগাযোগ, সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিভিন্ন নাগরিক সেবার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ে সহযোগিতা করছেন।

মানুষের প্রয়োজনীয় তথ্য সহজে ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে তাঁর আন্তরিক সহযোগিতা ও মানবিক মনোভাবকে আমরা অত্যন্ত মূল্যবান মনে করি। কাহালু স্মার্ট সেবার পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানাই।
অকৃত্রিম কৃতজ্ঞতা ও সম্মাননা
কাহালু উপজেলার মানুষের সুবিধার্থে একটি পূর্ণাঙ্গ জনকল্যাণমুখী ডিজিটাল প্ল্যাটফর্ম বিনির্মাণে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।