সাধারণ প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

কাহালু অনলাইন সেবা প্ল্যাটফর্ম সম্পর্কিত আপনার প্রয়োজনীয় প্রশ্নের সমাধান সহজে খুঁজে নিন।

১

কাহালু অনলাইন সেবা প্ল্যাটফর্ম কী?

এটি কাহালু উপজেলার সাধারণ নাগরিকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল ডিরেক্টরি ও তথ্য সেবা কেন্দ্র, যেখানে রক্তদাতা, জরুরি সেবা, চিকিৎসা, পরিবহন, ব্যবসায়ী ও কারিগরি সেবা পাওয়া যায়।

২

এই সেবা ব্যবহার করতে কি কোন ফি দিতে হয়?

না, সাধারণ ইউজারদের জন্য জরুরি তথ্য, রক্তদাতা খোঁজা ও ডিরেক্টরি ব্রাউজ করা সম্পূর্ণ ফ্রি ও উন্মুক্ত।

৩

জরুরি রক্ত কীভাবে সংগ্রহ করব?

আমাদের ফুটারের "রক্তদাতা হিসেবে যুক্ত হোন" বা সরাসরি "রক্তদাতা" ক্যাটাগরিতে ক্লিক করে গ্রুপ ও এলাকাভিত্তিক ডোনারদের সরাসরি ফোন নম্বর পেয়ে যাবেন।

৪

আমার প্রতিষ্ঠান বা সেবা কীভাবে যুক্ত করব?

মেন্যুর "পোস্ট যোগ করুন" বাটনে গিয়ে আপনার সেবার বিবরণ, ছবি ও সঠিক মোবাইল নম্বর সাবমিট করলেই এডমিন যাচাই শেষে তা দ্রুত প্রকাশ করবে।

৫

ভুল তথ্য দেখলে কী করণীয়?

আমাদের "Data Correction" পেজের মাধ্যমে অথবা হেল্পলাইন হোয়াটসঅ্যাপে সঠিক তথ্যটি পাঠালে আমাদের টিম সর্বোচ্চ ২৪ ঘণ্টায় তা সংশোধন করে দেয়।

৬

আমরা কি বিনিয়োগ বা পার্টনারশিপ করতে পারব?

হ্যাঁ! স্থানীয় তরুণ উদ্যোক্তা, প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও বিনিয়োগের জন্য আবেদন করতে পারেন।

২৪/৭ নাগরিক সহায়তা

যেকোনো তথ্যে সহায়তা প্রয়োজন?

কাহালু স্মার্ট সেবার তথ্য যাচাই, সহায়তা সেল অথবা জরুরি যেকোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করুন।