আপনার প্রয়োজনের সেবা, সহজ ব্যবস্থাপনায়
কাহালু স্মার্ট সেবায় তথ্য খোঁজা, সরাসরি যোগাযোগ, বুকিং এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত সেবা গ্রহণের সুযোগ রয়েছে।
গ্রাহকদের জন্য
ডাক্তার সিরিয়াল, কুরিয়ার ও ডেলিভারি, লন্ড্রি, গৃহসহায়তা, মিস্ত্রি, টিউশন, শ্রমিক, কৃষি ও পশুচিকিৎসা, রাইড ও যানবাহন, কেনাবেচা এবং সামাজিক প্রয়োজনের সংশ্লিষ্ট বিভাগ ব্যবহার করতে পারেন।
সেবাদাতাদের জন্য
নিজের দক্ষতা, কাজের এলাকা ও সেবার বিবরণ তুলে ধরে স্থানীয় গ্রাহকের কাছে পৌঁছাতে পারেন। সংশ্লিষ্ট সুবিধা অনুযায়ী যোগাযোগ, বুকিং বা কাজের অনুরোধ পাওয়ার সুযোগ রয়েছে।
ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য
প্রতিষ্ঠানের পরিচিতি, পণ্য ও সেবা প্রদর্শন এবং প্রচারের সুযোগ রয়েছে। হাসপাতাল ও চেম্বারের জন্য প্রযোজ্য প্যানেলে সিরিয়াল, সময়সূচি ও রোগীর তালিকা পরিচালনার সুবিধা পাওয়া যায়।
যেভাবে সেবা নেবেন
- ১ বিভাগ বা সার্চ থেকে প্রয়োজনীয় সেবা খুঁজুন।
- ২ সেবাদাতা, এলাকা, সময়, মূল্য ও শর্ত দেখুন।
- ৩ সংশ্লিষ্ট বুকিং, অর্ডার বা যোগাযোগের অপশন ব্যবহার করুন।
- ৪ কাজের বিবরণ, মোট খরচ, সময় ও ঠিকানা নিশ্চিত করুন।
- ৫ সেবা শেষে মতামত দিন; সমস্যা হলে অভিযোগ জানান।